ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৭:১৮ পিএম

যুদ্ধ বন্ধে ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে: কাতার

সংগৃহীত,যুদ্ধ বন্ধে ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে: কাতার

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যস্থতাকারী দেশ কাতার মঙ্গলবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের জন্য ইরান ও যুক্তরাষ্ট্র এখনো আলোচনার প্রক্রিয়ায় যুক্ত আছে। তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। সাত মাস ধরে চলা সংঘাতে দৃশ্যত অচলাবস্থা তৈরি হলেও আলোচনা অব্যাহত আছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশিমি বলেন, পরোক্ষ এই আলোচনায় বিভিন্ন পক্ষের উদ্বেগগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। কাতার ও এর আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।

ইব্রাহিম আল-হাশিমি আরও বলেন, ‘এই সংঘাতের মাত্রা সম্পর্কে সবাই জানেন। এর জন্য বিশ্বকে চড়া মূল্য দিতে হচ্ছে। সেটি বিবেচনায় নিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আলোচনার টেবিলে আপস-মীমাংসার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

কাতারের রয়্যাল প্যালেস থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার দোহায় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এপ্রিলে অস্ত্রবিরতি দেওয়া হয়। জুন মাসে দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। সবশেষ গত মাসে নিউইয়র্কে দুই পক্ষ আলোচনা করলেও হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধ থেকেই গেছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করাটা অর্থহীন। ভালো কিছুর পরিবর্তে এটি উল্টো নতুন করে হামলা বয়ে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে ইরান এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে: কাতার

১

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

২

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম ছাড়ালো ১৫ লাখ টাকা!

৩

মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

৪

পাঠ্যবই ছাপাতে ২৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

৫

জয়পুরহাট সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পন্ড

৬