‘ইরানকে লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংস করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক : ‘ইরানকে লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংস করতে দিন’-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে কথা বলার সময় তিনি যুক্তরাষ্ট্রের কোনো শহরে ইরানের সম্ভাব্য হামলার প্রসঙ্গ তোলেন। এসময় লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোর নাম উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এমন মূল্য দিতে হলেও তা মেনে নেয়া উচিত।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে এসব মন্তব্য করেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে মনে হচ্ছে, যাতে তিনি ইরানকে ক্যালিফোর্নিয়ার দুটি বড় শহর লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোতে হামলা চালানোর সুযোগ দেয়ার কথা বলেছেন।
নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ওই নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশি দাম দিতে হলেও তা মার্কিনদের মেনে নেয়া উচিত। তিনি বলেন, ‘আবারও মনে রাখবেন, যুদ্ধের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি আসলে কৃত্রিম। দাম কিছুটা বেশি। বিশ্বকে নিরাপদ রাখতে এবং আমাদের দেশকে নিরাপদ রাখতে এটি সামান্য মূল্য।’
আরও পড়ুনএরপর ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো শহরে ইরানের হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারা একটি শহর ধ্বংস করে দিতে পারে। তাদের লস অ্যাঞ্জেলেস ধ্বংস করতে দিন। তাদের সান দিয়েগো ধ্বংস করতে দিন। এর মূল্য খুবই সামান্য।’ ট্রাম্প বলেন, যুদ্ধ ‘মূলত প্রায় শেষের দিকে’। তবে তিনি স্বীকার করেন, সংঘাত আরও দীর্ঘ সময় চলতে পারে। ইরানের ওপর অর্থনৈতিক চাপের মধ্যেও দেশটির টিকে থাকার সক্ষমতা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের নেতারা নিজেদের ‘ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি’ বলে দাবি করেছেন। ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, তাদের সেটা দরকার’। তিনি পূর্বাভাস দেন, সংঘাত শেষ পর্যন্ত ‘যেকোনোভাবেই হোক’ শেষ হবে। এরপর তিনি আবারও যুদ্ধের কারণে মার্কিনদের ওপর পড়া অর্থনৈতিক চাপের প্রসঙ্গে ফিরে যান।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিউসম বলেন, ‘ক্যালিফোর্নিয়া দখল করতে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাদের বিদেশি শত্রুদের লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোকে ‘ধ্বংস করতে দেয়া’ উচিত। তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং বিপজ্জনক।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1791274707.jpg)
_medium_1791273312.jpg)
_medium_1791272866.jpg)
_medium_1791269497.jpg)
_medium_1791269062.jpg)
_medium_1791261457.jpg)
_medium_1791278321.jpg)
_medium_1791277996.jpg)
_original_1789277703_medium_1791270384.jpg)