ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৭:১০ পিএম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মারা গেছেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার আব্দুর রহিমের ছেলে।

আরও পড়ুন

পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় সাইফুলের মোটরসাইকেলে থাকা ফল কাটার ধারালো সরঞ্জাম ছিল। ওই ধারালো সরঞ্জামে আঘাতে তাঁর গলায় গুরুতর জখম হয়।
সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি।
নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকার ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

১

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম ছাড়ালো ১৫ লাখ টাকা!

২

মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

৩

পাঠ্যবই ছাপাতে ২৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

৪

জয়পুরহাট সীমান্তে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পন্ড

৫

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

৬