ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৫:০০ পিএম

উত্তপ্ত দিল্লি, আটকের পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

উত্তপ্ত দিল্লি, আটকের পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সাংসদদের আটক করার কয়েক মিনিটের মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লির নির্বাচন কমিশন ভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের পুলিশ সাময়িকভাবে আটক করে।

আটকের পর পুলিশের প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করার সময় তাদের গতিপথ রোধ করে পুলিশ। 

আরও পড়ুন

পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্টের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন। তথ্য সূত্র : দ্য উইক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তপ্ত দিল্লি, আটকের পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

১

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

২

সরকার খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে:মাহ্দী আমিন

৩

পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ 

৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭

৫

‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

৬