ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৪:৩৫ পিএম

ইরানে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরানে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অথবা এককভাবে এ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেছে একটি ইসরায়েলি সংবাদমাধ্যম। 

সোমবার ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে গোয়েন্দা ও সামরিক পর্যায়ে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে তারা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান হামলা চালালে তার জবাব দেওয়া কিংবা আগাম হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েল। তবে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে মূল্যায়ন করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে এখনো ইসরায়েল বড় দুশ্চিন্তার বিষয় হিসেবে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা রবিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনার মধ্যে আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলে আরও সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বর্তমানে ইসরায়েল জুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী সেনা, পাইলট, সহায়ক কর্মী ও রসদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যরা রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে আরও মার্কিন সেনা ও সামরিক বিমান ইসরায়েলে পৌঁছাতে পারে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে চায় ওয়াশিংটন।

ওয়ালা আরও জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের সম্ভাবনা অথবা আঞ্চলিক উত্তেজনা দ্রুত বেড়ে যাওয়ার পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি অব্যাহত রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে। সূত্র : মিডল ইস্ট মনিটর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১

ডব্লিউএইচও’র স্বীকৃতি পেল ভারতের প্রথম এইচপিভি টিকা

২

ভোলা-চরফ্যাশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বাবা-মা

৩

আইপিএলে প্রথমবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

৪

মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

৫

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

৬