দুদকের অভিযান
পাঠ্যবই ছাপাতে ২৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে বই ছাপানোর কাজে ২৫২ কোটি টাকার অনিয়মের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ জানিয়েছেন।
আরও পড়ুনদুদক জানায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের বিষয়ে অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটি যায় এনফোর্সমেন্ট টিম। টিম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অভিযোগের সত্যতা যাচাইয়ের নিমিত্ত প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা, ৪২৩ তম বোর্ডসভার কার্যবিবরণীসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্রগুলো বিস্তারিতভাবে যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_original_1789018053_original_1789359891_original_1790771618_original_1791089932_medium_1791283458.jpg)



