ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৪:১৩ পিএম

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

আন্তর্জাতিক ডেস্ক : আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হ্যালজেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) নোবেল কমিটি জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের’ জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মস্তিষ্ক কীভাবে কাজ করে, তা বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়।

চলতি সপ্তাহে বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যে নোবেলজয়ীর নাম। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

আরও পড়ুন

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো ব্যক্তি, ছোট একটি দল বা কোনো প্রতিষ্ঠান; পুরস্কার যে কোনোভাবে দেওয়া হলেও অর্থমূল্য একই থাকবে।

সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

১

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

২

'সিন্ডিকেট' শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

৩

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই : শিক্ষামন্ত্রী

৪

এবার সিএমএম আদালতের কাঠগড়া থেকে হ্যান্ডকাফ খুলে পালালো আসামি

৫

নওগাঁর রানীনগরে ইসলামী এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই 

৬