ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০২:২৫ পিএম

মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত : স্কালোনি

মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত : স্কালোনি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার হয়ে শেষ বারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচের টিকিট ছাড়ার পরেই চোখের পলকে শেষ হয়ে গেছে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, এটা হওয়ারই ছিল।

বিদায়ী ম্যাচের আবহ নিয়ে স্কালোনি বলেন, যদি পাঁচটা মনুমেন্তাল থাকত, সবগুলোই ভরে যেত। সারা দেশ থেকে আমাকে বার্তা পাঠিয়েছে। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করা বাকি। নস্টালজিয়াটা থেকে যাবে, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, যখন সে থাকে না। এবার সে আর থাকবে না।

তিনি আরও বলেন, আমি সবার উত্তেজনা বুঝতে পারছি। তার রোমাঞ্চটাও। মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য ভোলার নয়। তার এই দিনের অংশ হতে পারছি বলে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন বাকি আছে। অল্প যে সময়টুকু আছে, সেটা উপভোগ করব।

আরও পড়ুন

মেসির প্রভাব নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, তার লেগ্যাসি হলো সব সময় দলের হয়ে থাকার ইচ্ছা। সে সবার আগে আসত, সবার পরে যেত। নিজের যত্ন নেওয়া, প্রতিটি ম্যাচের জন্য তৈরি হওয়ার ধরন। এগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সতীর্থরা দেখে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। সে অতুলনীয় কিছু রেখে যাচ্ছে। স্কালোনি বলেন, খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি অনন্য। মাঠে নেমে সে যা ছড়িয়ে দেয়, তা আমি আর কারও মধ্যে দেখিনি। আমরা সেটাই হারাব। আর্জেন্টিনা জাতীয় দল থাকবেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত : স্কালোনি

১

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় নিহত অন্তত ৭০০

২

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত : রাশেদ খান

৩

২০ বছরে এমন লজ্জার মুখে পড়েননি মদরিচ

৪

‘গাজার কী করা হয়েছে, দেখুন’ : ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

৫

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুলকালাম

৬