বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল
স্পোর্টস ডেস্ক : বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও হুলিয়ান সিমিওনে।
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা পেনাল্টি পায়। স্পট কিক নেন লাউতারো মার্তিনেজ। বুরকিনা ফাসোর গোলকিপার রাজাক গুইরা লাউতারোর প্রথম শটটি ঠেকিয়ে দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। সেই ফিরতি সুযোগেই ‘এল তোরো’ বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। বলিভিয়ার পর এটি ছিল লাউতারোর টানা দ্বিতীয় ম্যাচে গোল। জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে বসলেন তিনি।
এখন তার সামনে শুধুই গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪ গোল) এবং শীর্ষে থাকা লিওনেল মেসি (১২৫ গোল)।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও বিপদে পড়েন বুরকিনা ফাসোর ২২ বছর বয়সী ডিফেন্ডার দিয়ালো। ম্যাচের অষ্টম মিনিটে বল ক্লিয়ার করার চেষ্টা করতে গিয়ে ভুলবশত নিজ জালেই বল ঢুকিয়ে দিয়ে আত্মঘাতী গোল করেন তিনি। ফলে ম্যাচের প্রথম আট মিনিটের ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সফরকারীরা।
ম্যাচের ১৫ মিনিট পার হওয়ার আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের খাতা খোলেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ম্যাচের ১২তম মিনিটে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের রক্ষণে কোনো সুযোগ না দিয়ে দারুণ এক জোরালো শটে বল জালে জড়ান তিনি। এটিই জাতীয় দলের হয়ে প্রেস্তিয়ানির প্রথম গোল।
আরও পড়ুনকয়েক দিন আগে বলিভিয়ার বিপক্ষে যেভাবে খালি জায়গা খুঁজে নিয়ে গোল করেছিলেন, ঠিক সেভাবেই চমৎকার ফিনিশিংয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন নিকো পাজ। আর প্রথমার্ধেই দলের পঞ্চম গোলটি আদায় করেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেই অবিশ্বাস্য গোলের পর এটি ছিল জাতীয় দলে তার আরেকটি দৃষ্টিনন্দন গোল।
বিরতির পর দ্বিতীয় অর্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি নিশ্চিত করেন এই তরুণ তারকা। এরপর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বুরকিনা ফাসোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৭-০ গোলের জয় পূর্ণ করেন জিউলিয়ানো সিমিওনে।
মন্তব্য করুন








