ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০২:০৪ পিএম

‘গাজার কী করা হয়েছে, দেখুন’ : ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

‘গাজার কী করা হয়েছে, দেখুন’ : ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজার কী পরিণতি হয়েছে, তা দেখা যাচ্ছে।

রবিবার (৪ অক্টোবর) দীর্ঘ এক পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও বলেছেন, গাজার ‘পুরো পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। 

মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও ‘ক্ষতিগ্রস্ত বা ধ্বংস’ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জোলি বলেন, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে তিনি উল্লেখ করেন, ত্রাণ ও আশ্রয় সামগ্রী এখনও নানা বিধিনিষেধ ও বিলম্বের মুখে পড়ছে। তিনি লেখেন, গুগল আর্থে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ অসাধারণ স্পষ্টতায় দেখা যাচ্ছে।

আরও পড়ুন

জোলি আরও বলেন, শীত আসার আগেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। হাসপাতালগুলোর প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও সরবরাহ করা দরকার। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গাজার কী করা হয়েছে, দেখুন’ : ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

১

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুলকালাম

২

যানজট নিরসনে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

সরকারি হাসপাতালের মানোন্নয়ন মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

৪

গাজায় ইসরায়েলি হামলায় ভবনে আগুন, নিহত ৫

৫

যে বিরল রেকর্ড মনে করালেন ইয়ামাল

৬