ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ১২:১৩ পিএম

আবারও বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

আবারও বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

আরও পড়ুন

পোস্টে সাইফউদ্দিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।’

এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

১

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

২

সৌদি আরবের বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

৩

সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা

৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭

৫

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান

৬