ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০১:৫৪ পিএম

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুলকালাম

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুলকালাম

স্পোর্টস ডেস্ক : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে শেরফানে রাদারফোর্ডের আউট নিয়ে। আর সেই আউটের সিদ্ধান্ত এসেছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছ থেকে।

নিউ চন্দিগঢ়ে অনফিল্ড আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল ক্যাচ আউটে সিদ্ধান্ত দেন নামান ধিরের বলে। তাৎক্ষণিক রিভিউ নেন রাদারফোর্ড। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা বহাল রাখেন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়েই হচ্ছে আলোচনা ও সমালোচনা। উইন্ডিজের ইনিংসের ৩০তম ওভারের শেষ বলে কাট শট খেলতে চেয়েছিলেন রাদারফোর্ড। কিন্তু বল চলে যায় উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে। সঙ্গে সঙ্গে তিনি ক্যাচের আবেদন জানালে আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল। দ্রুত বাঁহাতি দেন রাদারফোর্ড।

ডিআরসের রিপ্লেতে দেখা যায় ব্যাট অতিক্রম করার সময় বলের স্পাইক ধরা পড়ে। তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। কিন্তু কোনোভাবেই আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাদারফোর্ড। তার চোখেমুখে ছিল বিস্ময়। আম্পায়ারের কাছে এই সিদ্ধান্ত নিয়ে অভিযোগও করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাদারফোর্ডের পক্ষ নিতে দেখা যায় ক্রিকেট ভক্তদের। অনেকেই মন্তব্য করেন, স্পাইকের সময় ব্যাট ও বলে মধ্যে ফাঁকা ছিল। স্পাইক হয় ব্যাট প্যাডে আঘাত করার কারণে।

আরও পড়ুন

রাদারফোর্ড ২৪ রান করে সাজঘরে ফিরলেও শাই হোপের অনবদ্য ১৬২ রানের অপরাজিত ইনিংসে ভারতকে ৫ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৫২ রানের লক্ষ্য টপকে যায় সফরকারী উইন্ডিজরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুলকালাম

১

যানজট নিরসনে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২

সরকারি হাসপাতালের মানোন্নয়ন মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

৩

গাজায় ইসরায়েলি হামলায় ভবনে আগুন, নিহত ৫

৪

যে বিরল রেকর্ড মনে করালেন ইয়ামাল

৫

সেপ্টেম্বরে সড়কে নিহতের ৩৩ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা

৬