ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০২:২১ পিএম

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় নিহত অন্তত ৭০০

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় নিহত অন্তত ৭০০

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আবারও তীব্র হয়ে উঠেছে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের লড়াই। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, রাজধানী সানা ও ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা দেশটির বিভিন্ন এলাকায় শত শত হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৭০০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সবচেয়ে তীব্র লড়াই চলছে তাইজ শহর ও এর আশপাশের এলাকায়। এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি সড়কপথ বন্ধ করে দিয়েছে সরকার। দেশটির সবচেয়ে জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আরও তীব্র হওয়ার মধ্যেই এসব হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি শনিবার (৩ অক্টোবর) বলেন, হুতিদের অবস্থান, চলাচল ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে সেনাবাহিনী ‘২৫৭টি নির্ভুল হামলা’ চালিয়েছে। তিনি এক্সে দেয়া এক পোস্টে বলেন, এসব হামলায় যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।

আল-নাজিলি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী এসব অভিযানে অন্তত ৭০০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। একই সঙ্গে ‘গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক স্থাপনা’ ধ্বংস হয়েছে। এর মধ্যে ১৭০টি যুদ্ধযান ও ভারী সামরিক সরঞ্জাম রয়েছে। তবে সরকারি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলেননি সেনাবাহিনীর এই মুখপাত্র। তিনি বলেন, এসব হামলায় হুতিদের ‘যুদ্ধ সক্ষমতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিজেদের বাড়িঘর ও গ্রামে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা সীমিত হয়েছে’।

আরও পড়ুন

আল-নাজিলি জানান, শনিবারের অভিযানগুলো সানা, মিদি, বাকিম এবং আল-জাওফ, মারিব, আল-বাইদা ও লাহিজের বিভিন্ন যুদ্ধফ্রন্টে চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সামরিক তৎপরতা ছিল তাইজকে ঘিরে। এর আগে গত শুক্রবার আল-নাজিলি জানিয়েছিলেন, ২৪ ঘণ্টায় ইয়েমেনের সরকারি বাহিনী প্রায় ৫০০টি সামরিক অভিযান চালিয়েছে। এতে ১ হাজার ৫৪০ হুতি বিদ্রোহী নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। আল জাজিরা বলছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা তাইজ শহর নতুন করে শুরু হওয়া লড়াইয়ের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। শনিবার তাইজ থেকে আল জাজিরার প্রতিবেদক মাহা আলী জানান, শহরটির আশপাশের বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় নিহত অন্তত ৭০০

১

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত : রাশেদ খান

২

২০ বছরে এমন লজ্জার মুখে পড়েননি মদরিচ

৩

‘গাজার কী করা হয়েছে, দেখুন’ : ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

৪

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুলকালাম

৫

যানজট নিরসনে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৬