ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ১১:১০ এএম

সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে দেশটির প্রধান তেল স্থাপনায় শনিবার (৩ অক্টোবর) হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক সেখানে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন।

পরে অগ্নিনির্বাপণে কাজ করা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই হুথিদের এ দাবি সামনে এলো।

অন্যদিকে, আগুনের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই হামলার ফলে লক্ষ্যবস্তুগুলোতে আগুন ধরে যায় এবং এটি ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণে থাকা সানাসহ বিভিন্ন এলাকায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে চালানো হয়েছে।

আরও পড়ুন

তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টার মধ্যে হুথি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা

১

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭

২

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান

৩

শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

৪

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

৫

বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

৬