আজ মাঠে নামছে স্পেন থাকবেন ইয়ামালও!
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নামতে পারেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে তার ব্যবহার পুরোপুরি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর-এমনটাই জানিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
দীর্ঘদিন চোটে ভোগার পর দলে ফিরলেও শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা নেই স্পেন শিবিরের। একই সিদ্ধান্ত প্রযোজ্য দুই ফরোয়ার্ড নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজের ক্ষেত্রেও। গত এপ্রিলের পর থেকে কুঁচকি ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ইয়ামাল। সেই কারণে স্পেনের সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও তাকে পাওয়া যায়নি।
তবে কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন, তরুণ এই উইঙ্গারের ফিটনেস নিয়ে এখন আর কোনো সংশয় নেই। তিনি বলেন, ‘ভালো খবর হলো লামিন খুবই ফিট। সে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে এবং ভালো অবস্থায় আছে, খুব ভালোভাবে অনুশীলন করছে, ঠিক তার অন্য সতীর্থদের মতোই, যাদের কোনো না কোনো চোট ছিল। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, কিন্তু ম্যাচের শুরু থেকে খেলতে পারবে না।’
আরও পড়ুনস্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নবাগত কেপ ভার্দের বিপক্ষে। আটলান্টায় বাংলাদেশ সময় সোমবার (১৫ জুন) রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মন্তব্য করুন









