ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০১:০৯ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার,ছবি: দৈনিক করতোয়া।

পাবনা প্রতিনিধি : পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা রবিবার সারারাত অভিযান চালিয়েছি। একপর্যায়ে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেমকে। রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদি হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে রবিবার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ৯

ভারতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় চালকসহ নিহত ১১

‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’