ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০১:১৬ পিএম

গাইবান্ধার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

গাইবান্ধার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু, ছবি: প্রতিকী।

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার মহিমাগঞ্জ রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেলপথের মহিমাগঞ্জ-বোনারপাড়া সেকশনের অ্যাডভান্স স্টাটার এলাকায় নিহত ওই মহিলার বয়স ৩০-৩৫ বছর বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আনিছুর রহমান জানান, সোমবার সকাল ৯.৩৪ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ কমিউটার ট্রেন মহিমাগঞ্জ ত্যাগ করে ৩৫৮ কিলোমিটারের ৮-৯ এলাকায় পৌঁছালে ওই ট্রেনে কাটা পড়ে নিহত হন অজ্ঞাত পরিচয় ওই নারী।

স্থানীয়রা জানান, একদিন আগে থেকে শাড়ি ও হলুদ ওড়না পরিহিত ৩০-৩৫ বছর বয়সী ওই অজ্ঞাত পরিচয় নারী মহিমাগঞ্জ রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তিনি সম্ভবত সকলের অগোচরে স্টেশনের পৌনে এক কিলোমিটার উত্তর পাশের জনবিরল ওই স্থানে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

আরও পড়ুন

আজ দুপুর সাড়ে ১২টার দিকে খণ্ড-খণ্ড হয়ে যাওয়া মৃতদেহটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।  বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় নিহত ৯

ভারতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় চালকসহ নিহত ১১