ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৯:০৩ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দারুণ এক জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
 
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবেতে লিডে । এছাড়া হিদার সিগার্স ১৬ এবং রবিন রিজকে ১৩ রান করেন।
 
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি একটি করে উইকেট নেন।
 
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস এর ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে টাইগাররা। ৩৩ বলে ৫০ রানের ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ২টি ছক্কা। দিলারা আক্তার করেন ২৬ রান।
 
শেষদিকে শারমিন আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। তিনি ৩৭ বলে অপরাজিত ৩৭ রান করেন। অন্য প্রান্তে সোমা আক্তার ১৮ বলে অপরাজিত ১৮ রান যোগ করেন। তাদের জুটিতে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নেয় বাংলাদেশ।
 
ফলে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে জুয়াইরিয়া ফেরদৌসের অর্ধশতক এবং বল হাতে মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিং এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভা

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ২ জনের আত্মহনন

দিনাজপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১