ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ১০:৩৯ এএম

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ, ছবি: সংগৃহীত।

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে এ কমিটি গঠন করা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

আরও পড়ুন

কমিটির অন্য সদস্যরা হলেন- এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ

আজ ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি

জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর সেতুর রাস্তার বেহাল দশা

বাজেটে উপেক্ষিত তিস্তা মহাপরিকল্পনা হতাশ উত্তরাঞ্চলের মানুষ