ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র-ইরান দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি। তা আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে চুক্তি হতে পারে আগামী শুক্রবার। বাংলাদেশের এই দুই পক্ষের চুক্তির চূড়ান্তকরণকে স্বাগত জানিয়েছে।
আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া চুক্তিকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তির চূড়ান্তকরণকে আন্তরিকভাবে স্বাগত জানায়।’ বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ধারাবাহিকভাবে উত্তেজনা হ্রাস এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে এই সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও স্থায়ী হবে।’
আরও পড়ুনএতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সব পক্ষকে আহ্বান জানায় এই গতি কাজে লাগিয়ে বকেয়া বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে এবং দ্রুত আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতা পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








