২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের আলোচনায় বিটিভির পাশাপাশি ২ বেসরকারি চ্যানেল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র সাত দিন বাকি। তবে বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচার করবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ দৌড়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র পাশাপাশি দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও সক্রিয় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো বেসরকারি চ্যানেল সম্প্রচার স্বত্ব অর্জন করলে প্রচলিত নীতিমালা অনুযায়ী বিটিভি নির্দিষ্ট শর্তে বিনামূল্যে সেই সম্প্রচার সুবিধা পেতে পারে। ফলে সাধারণ দর্শকের জন্য খেলা দেখার সুযোগ নিশ্চিত করাই হবে বিটিভির প্রধান ভূমিকা।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ কমিটি বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক করেছে। তাদের লক্ষ্য, বাংলাদেশের বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও দর্শকবান্ধব সমাধানে পৌঁছানো।
সূত্রগুলো বলছে, দক্ষিণ এশিয়ায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের প্রাথমিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হলেও দীর্ঘ আলোচনার পর তা প্রায় ৪০ লাখ ডলারে নেমে এসেছে। তবে এই মূল্যও বাংলাদেশের বাজারের জন্য বেশি বলে মনে করছে সরকার।
আরও পড়ুনএদিকে কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার স্বত্ব বা সাব-লাইসেন্স পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, একাধিক প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচার হলে দেশের কোটি ফুটবলপ্রেমী আরও সহজে খেলা উপভোগ করতে পারবেন।
ফুটবল বিশ্লেষকদের অভিমত, বিশ্বকাপ শুধু বাণিজ্যিক পণ্য নয়, এটি মানুষের আবেগের অংশ। তাই দর্শকের স্বার্থ বিবেচনায় বাংলাদেশেও উন্মুক্ত ও সহজলভ্য সম্প্রচার নিশ্চিত করা উচিত।
মন্তব্য করুন









