ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০১:৩৮ রাত

জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

ছবি, সংগৃহীত, জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

আন্তর্জাতিক ডেস্কইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র জানাজা ও দাফন সম্ভবত জিলহজের শেষভাগ ও মহররমের শুরুতে, অর্থাৎ প্রায় দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ

তিনি জানান, দাফনের আগে তিন দিনের শোক মিছিল আয়োজন করা হবে। জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা তেহরানে অন্তত ২৪ ঘণ্টা চলবে এবং এতে দেড় থেকে দুই কোটির বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তেহরানের পাশাপাশি কোমমাশহাদ-এও জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজার-এ দাফন করা হবে।

আরও পড়ুন

তাভাকোলিজাদেহ জানান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে শোকাহত মানুষ ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত হন খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র মৃত্যুর পর তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং টানা ৩৬ বছর ৬ মাস সেই পদে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, চট্টগ্রামে ৭০ জন গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ওষুধের স্টোর রুমে আগুন

সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট