ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ১০:১৮ পিএম

সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত বছর ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির আগমণ উপলক্ষ্যে বিশাল একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল। ৭০ ফুট উচুঁ সেই ভাস্কর্য যে কারো চোখে পড়ত। অনলাইনে সেই ভাস্কর্য উদ্বোধনও করেছিলেন মেসি। তবে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ানো বিশাল সেই ভাস্কর্যই এখন হয়ে উঠেছে নিরাপত্তা ঝুঁকির কারণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উঁচু এই ভাস্কর্যটি বিপজ্জনকভাবে দুলছিল। এজন্য ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। 

সোনালি রঙের ভাস্কর্যটিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি। প্রত্যক্ষদর্শীদের মতে, হাইড্রোলিক ক্রেন ও দড়ির সাহায্যে কলকাতায় স্থাপিত স্বর্ণালি রঙের ভাস্কর্যটি তুলে ফেলা হয়। পরে সেটিকে একটি খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।  পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি এএফপি-কে জানান, স্থানীয়দের অভিযোগের পর সোমবার বিকেলে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। পরে নতুন কোনো স্থানে স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

তবে মেসির ভাস্কর্যটি নিয়ে রাজনৈতিক টানাপোড়নও থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তৃণমূল কনগ্রেসকে পরাজিত করে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। নতুন ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক এটিকে ‘দৃষ্টিকটু’ বলে সমালোচনা করেছিলেন। তার মন্তব্যের পরপরই নিরাপত্তার কথা বলে ভাস্কর্যটি সরানো হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

লাখ টাকা বেতনে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ জার্গেন ক্লপ

ববিতার জন্মদিনে আসছে ‘আওয়ার ড্রিম গার্ল’

আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, ৪০ বছরেও আবেদন