ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের
উন্নয়নশীল আট দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ পুনর্গঠন, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং ভিসা অব্যাহতির বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ৫২তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে ডি-৮ মহাসচিব