ঢাকার পরিবর্তে ৫ ফ্লাইট নামল চট্টগ্রামে
প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকাগামী ৫টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে নিরাপদে অবতরণ করেছে। এর মধ্যে ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর কতৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে ঢাকার আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করে। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করে।
অন্যদিকে এয়ার আস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর প্রতিকূল আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
আরও পড়ুনশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








