ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৯:০০ রাত

ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুললাম : কুদ্দুস বয়াতি

কুদ্দুস বয়াতি

সংগীতের মানুষ হলেও বেশ রসিকতা জানেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি। আট থেকে আশি বয়সী সবার কাছে রসিকতা ও সহজ-সরলতার জন্য আলাদা পরিচিতি রয়েছে তার। সেই স্বভাবসুলভ রসিকতা এবার তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন এ গায়ক।
 
 
 
সোমবার (১৬ মার্চ) রাত ১০টায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি হাস্যরসাত্মক ছবি পোস্ট করেছেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, ফুটপাতে বসে নতুন টাকার নোট বিক্রি করছেন তিনি। তবে এতেই শেষ নয়; ছবিতে তার পেছনে থাকা ব্যানারে লেখা―বাংলাদেশের নাম্বার ওয়ান বেস্ট গায়ক কুদ্দুস বয়াতি- নতুন টাকার নোট বিক্রেতা। তাজা ও নতুন নোট।
 
 
এছাড়া গায়ক তার ছবির ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, ‘ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম (কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস- গুলিস্তান ফুটপাত। (বি. দ্র : আমার আর কোনো শাখা নাই)। আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।’
 
এ লোকসংগীত শিল্পী এমন হাস্যরস পোস্টটি দেয়ার পরই তা ছড়িয়ে পড়ে। ফলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টিতে পড়ায় তারাও নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, মাশআল্লাহ্, সুন্দর ব্যবসা। আবার কেউ কেউ তার এই ব্যবসার প্রশংসা করেও মন্তব্য করেছেন।
 
 
প্রসঙ্গত, শৈশব থেকে গান-বাজনার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন কুদ্দুস বয়াতি। মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইয়ের মতো বিভিন্ন পালাগানের আসর মাতিয়ে থাকেন তিনি। তবে ১৯৯২ সালে বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানটি গাওয়ার পর তারকা খ্যাতি লাভ করেন। তারপর লোকসংগীতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন এ শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী