আমিরাত ও কাতারে এবার ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে হবে মসজিদে
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এবার ঈদুল ফিতরের উন্মুক্ত জমায়েত স্থগিত করা হয়েছে। ঈদগাহ বা খোলা ময়দানের বদলে শুধু মসজিদেই ঈদের নামাজ হবে।
আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে।
একই সিদ্ধান্ত নিয়েছে কাতারও। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় বড় জমায়েত এড়াতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দুই দেশ।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







