ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৪৮ রাত

মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুর নেয়া হয়।

 

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাড়ে তিন ঘণ্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় বিকালে মির্জা আব্বাস সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিউরো ডিপার্টমেন্টের চিকিৎসকরা তাকে দেখেছেন।

রফিকুল ইসলাম আরও জানান, দীর্ঘ ভ্রমণ পথে মির্জা আব্বাসের শারীরিক কোনো সমস্যা হয়নি এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন।

আরও পড়ুন

এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার এই অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

গত বুধবার (১১ মার্চ) ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে প্রথমে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ