এছাড়া ১৯ মার্চ (স্থানীয় সময় রাত ১২টার পর) আরও ২৬টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এসব ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
আরও পড়ুনমধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। আকাশসীমা বন্ধ ঘোষণার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ করায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রতিদিনই মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের প্রবণতা অব্যাহত রয়েছে।
একই সময়ে সীমিত আকারে কিছু ফ্লাইট পরিচালিত হলেও তা যাত্রী চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট ৭১৪টি ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনা ছিল।
সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশপথে চলাচলে ঝুঁকি বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





_medium_1773841395.jpg)

