ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৩:৪৮ এএম

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজারিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন

এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুন

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন,সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

১

ভারতে ‘রামরাজ্য’ গড়তে চান মোদি

২

আরাফাতের নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

৩

জেএম সেন হল থেকে বেরিয়ে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

৪

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই

৫

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

৬