দিনাজপুরে ৮ হাজার ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি গ্রেফতার
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর নাম বিলকিস বেগম (৪০)। তিনি বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
জানা যায়, আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের প্রাণকেন্দ্র টিএনটি গেট থেকে প্রায় ১শ’ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালায়। এসময় হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে হাতে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিলকিস এর আগেও মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ মাসের সাজা ভোগ করেছেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







