ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১১:১২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ধরঞ্জীর তাজপুর থেকে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার ধরঞ্জীর তাজপুর গ্রামে একটি আখক্ষেতে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

পরে ওই আখক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপগুলো পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার

১

রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যার ঘটনায় একজন গ্রেফতার

২

দিনাজপুরে ৮ হাজার ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

৩

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

৪

জয়পুরহাটের আক্কেলপুরে আবাসিক এলাকায় ”ছ” মিল ও কাঠের কারখানা অপসারনের দাবী

৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

৬