ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০১:০৮ এএম

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আরকাব এই চুক্তিতে স্বাক্ষর করেন।

তারা জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন; বিশেষ করে জিটুজি প্রক্রিয়ার মাধ্যমে আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি (LNG), এলপিজি (LPG) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে আলোকপাত করেন। এছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিষয়েও তারা মতবিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশের জ্বালানি মন্ত্রী আলজেরিয়ার মন্ত্রীর কাছে বাংলাদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করার অনুরোধ জানান, যাতে তারা আলজেরিয়ার জ্বালানি খাতের সর্বোত্তম অনুশীলন ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারেন। জ্বালানি সহযোগিতা বিষয়ক এই সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে জিটুজি প্রক্রিয়ায় আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি করা সম্ভব হবে।

আরও পড়ুন

আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদা এ সময় উপস্থিত ছিলেন।

 

এদিকে মঙ্গলবার আলজেরিয়ার খনি ও খনি শিল্প বিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোকপাত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই

১

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকেরা

২

সব নাগরিকের প্রধান পরিচয় ‘বাংলাদেশি’: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের প্রতিফলন : অর্থমন্ত্রী

৪

ছাতিয়ানগ্রামে উন্নয়নে ১০ দফা প্রস্তাব চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী মোমেনুর রহমান তালুকদারের

৫

গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৬