ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১১:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে আব্দুল আওয়াল (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মরদেহ আজ মঙ্গলবার (২০ অক্টোবর) উদ্ধার করেছে পুলিশ। তিনি ভোলাহাটের ঝাউবোনা গ্রামের বাসিন্দা। আওয়াল কৃষিকাজ করতেন এবং গাছ ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন।

জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে আওয়াল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তিনি বাড়ি ফেরেননি। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ভোলাহাটের গোহালবাড়ি ইউনিয়নের হলদেগাছি মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, আওয়ালের স্ত্রী  নাসরিন বেগমের দাবি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার স্বামী সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুন

কিন্তু ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আওয়ালের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

১

জয়পুরহাটের আক্কেলপুরে আবাসিক এলাকায় ”ছ” মিল ও কাঠের কারখানা অপসারনের দাবী

২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

৩

ঠাকুরগাঁও সীমান্তে ৪৪২ বোতল বিক্রি নিষিদ্ধ সিরাপ উদ্ধার

৪

সম্পত্তি বিক্রিতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে সংবাদ সম্মেলন

৫

বগুড়ার দত্তবাড়ি এলাকায় অপ্রতিরোধ্য অপরাধী চক্র : এবার পুলিশ কর্মকর্তার ওপর হামলা

৬