ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১১:১১ পিএম

রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যার ঘটনায় একজন গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যার ঘটনায় একজন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির পাশে ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে এবং রিমান্ড চেয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। গ্রেফতারকৃত খলিলুর রহমান উপজেলার শিবু কুটিরপাড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার হরিচরণ লস্কর গ্রামের ফখরুল আলম রতনকে বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সে মৃত মতিয়ার রহমানের ছেলে। সন্ধ্যার দিকে এলাকাবাসী ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে রাতেই নিহত ফখরুলের স্ত্রী শাম্মি আক্তার বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল জানান, উপজেলার শিবু কুটিরপাড় গ্রামে বিগত সময়ে সেখানে এলাকায় স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ন গ্রুপ ও কোহিনুর গ্রুপের মধ্যে হামলা-মামলার ঘটনা ঘটেছিলো। দুই গ্রুপের লোকজনদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলাও রয়েছে।

আরও পড়ুন

ওসি বাদল কুমার মন্ডল আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কোহিনুর গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ফখরুলকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৯ নাম্বার আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। হত্যার ঘটনার পর জড়িত অন্যরা অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক টিম। দ্রুত মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তে ১৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার

১

রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যার ঘটনায় একজন গ্রেফতার

২

দিনাজপুরে ৮ হাজার ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

৩

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

৪

জয়পুরহাটের আক্কেলপুরে আবাসিক এলাকায় ”ছ” মিল ও কাঠের কারখানা অপসারনের দাবী

৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে টাকা নেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

৬