ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ পিএম

বগুড়ার ধুনটে ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে স্কুল শিক্ষকের কাছে টাকা দাবি

বগুড়ার ধুনটে ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে স্কুল শিক্ষকের কাছে টাকা দাবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ওই শিক্ষক থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান খোকন আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেন।

ওই ব্যক্তি শিক্ষক আতিকুর রহমানকে বলেন, তার ছেলে শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। তার ছেলের কাছে ইয়াবা পাওয়া না গেলেও অপরাধীদের সঙ্গে থাকার অভিযোগে তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হবে। তবে ৩০ হাজার টাকা দিলে মামলা না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান ওই ব্যক্তি।

আরও পড়ুন

কথোপকথনের একপর্যায়ে শিক্ষক আতিকুর রহমান বিষয়টি রেকর্ড করার চেষ্টা করলে ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ওই নম্বরে কল করার চেষ্টা করেও তার আর সংযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আতংকিত হয়ে পড়েন শিক্ষক আতিকুর রহমান। তিনি বিষয়টি জানিয়ে ধুনট থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা দাস বলেন, শিক্ষকের অভিযোগটি সাধারণ ডায়রি হিসেবে রেকর্ড করে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে স্কুল শিক্ষকের কাছে টাকা দাবি

নওগাঁয় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

ফের বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

দেশের সাধারণ জনগণই বিএনপির শক্তি : কাজী রফিক এমপি

সম্পদের তথ্য প্রকাশ না করলে নতুন বেতনকাঠামো কার্যকর না করার আহ্বান টিআইবির

এখনও সরেনি জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাশের মরা কৃষ্ণচূড়া গাছ