ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৯ পিএম

বগুড়ার সান্তাহারে মারপিটের ৫দিন পর মারা গেল আইয়ুব, মাছ ধরা নিয়ে বিরোধ 

বগুড়ার সান্তাহারে মারপিটের ৫দিন পর মারা গেল আইয়ুব, মাছ ধরা নিয়ে বিরোধ 

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে মারপিটের ঘটনার পাঁচ দিন পর গুরুতর আহত আইয়ুব আলী (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আইয়ুব আলীর বাড়ি সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামে। এর আগে মারপিট ঘটনায় গত ২৯ আগস্ট নিহতের ভাই ফারুকের স্ত্রী আলপনা বেগম বাদি হয়ে একই গ্রামের আরিফুল ইসলাম জনি (৪০), তার মা আফরোজা (৬০) ও করজবাড়ি গ্রামের  ইসমাইল হোসেনের ছেলে শাহ আলমের (৫৫) নামে থানায় একটি মামলা করেছিলেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকাল বেলা ১১টার দিকে উপজেলার সান্দিড়া সরদারপাড়া এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম জনি ক্ষিপ্ত হয়ে মামলার বাদি আলপনা বেগমের মাথায় ইটের  আঘত করেন।

বিষয়টি জানার পর আলপোনার স্বামী ফারুক হোসেন ও তার বড় ভাই আইয়ুব আলী এগিয়ে আসেন। এসময় জনৈক মনোয়ার হোসেনের ধানের জমি সংলগ্ন রাস্তায় তারা পৌঁছলে জনি তাদেরকে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। এতে তারা দুই ভাই গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্বজনরা আহতদের চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঢাকায় চিকিৎসা শেষে গত ৩০ আগস্ট আইয়ুব আলীকে পুনরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া আইয়ুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে মারপিটের ৫দিন পর মারা গেল আইয়ুব, মাছ ধরা নিয়ে বিরোধ 

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা, ১১ জনের নামে মামলা

যে কারণে নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বই

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনবয় গ্রেফতার, জড়িত দুই পুলিশ  সদস্য

বগুড়ার আদমদীঘিতে সড়কে ছিনতাইকালে একজন আটক