ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৯ পিএম

এখনও সরেনি জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাশের মরা কৃষ্ণচূড়া গাছ

এখনও সরেনি জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাশের মরা কৃষ্ণচূড়া গাছ

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথায় জুলাই-৩৬ স্মৃতি স্তম্ভের পাশে ঝড়ে উপড়ে পড়া মরা কৃষ্ণচূড়া গাছটি না সরানোয় ভোগান্তিতে পরছেন পথচারীরা। সাতমাথার সাথে টেম্পলরোড হয়ে ফতেহ আলী বাজার, গালাপট্টি মার্কেট এবং নিউ মার্কেট হয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন।

এছাড়াও, ফতেহ আলী সেতু হয়ে নবাবাবাড়ী সড়কে যাতায়াত করতে বিকল্প সড়ক হিসাবে সাতমাথায় যাতায়াত করতে বগুড়ার প্রধান ডাকঘরের সামনের অংশ দিয়ে পারাপার হন শহরে প্রয়োজনীয় কাজে আসা অন্যান্য উপজেলার মানুষ।

এই সংযোগ সড়কে মানুষের যাতায়াত বেশি থাকায় তাদের চলাচলে বাড়তি ভোগান্তি সৃষ্টি করছে পূর্ব-পশ্চিম আড়াআড়িভাবে পরে থাকা মরা কৃষ্ণচূড়া গাছটি। গাছটি থাকায় হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বাড়তি জায়গা দকল করে জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাদদেশে তাদের ব্যবসার পসরা বসিয়ে থাকেন শুষ্ক সময়ে। মূল সড়কটি বৃষ্টির পানির কাদা ময়লা পানির নিচে থাকায় এবংগাছটি না সরানোয় অপেক্ষাকৃত  উচু এই অংশ দিয়ে চলাচল করতে পারছেন না পথচারীগণ।

আরও পড়ুন

উল্লেখ্য, আগস্ট মাসের ১৮ তারিখ মহানগরের সাতমাথায় জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পিছনে নৈশ ডাকঘরের প্রাচীর সংলগ্ন মরা গাছটি হঠাৎ উপরে একজন পথচারীর ওপর পড়ে এবং তিনি গুরুতর আহত হন। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদ আলী জানান, গাছটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, শীঘ্রই গাছটি সরানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের তথ্য প্রকাশ না করলে নতুন বেতনকাঠামো কার্যকর না করার আহ্বান টিআইবির

এখনও সরেনি জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাশের মরা কৃষ্ণচূড়া গাছ

ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

বগুড়ায় সিএনজি অটোরিকশা চালক মিলন হত্যার অভিযোগে ২ জন গ্রেফতার

বগুড়ার সান্তাহারে মারপিটের ৫দিন পর মারা গেল আইয়ুব, মাছ ধরা নিয়ে বিরোধ 

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ