ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৭ পিএম

বগুড়ায় সিএনজি অটোরিকশা চালক মিলন হত্যার অভিযোগে ২ জন গ্রেফতার

বগুড়ায় সিএনজি অটোরিকশা চালক মিলন হত্যার অভিযোগে ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালক মিলন হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সদস্যরা  তাদেরকে গ্রেফতার করে। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি দল গতকাল সোমবার রাত সোয়া ১টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরতলির শাকপালা পশ্চিমপাড়ার আফসার আলীর ছেলে আবুল কাশেম প্রামানিক (৫০) ও ফুলতলা এলাকার নজমুল হোসেনের ছেলে মোঃ রেজাউল করিম ওরফে সাজু (৪৮)। তারা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি। তাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালক মিলন মিয়া গত ২ আগষ্ট সকাল অনুমান ৮টার দিকে বগুড়া মহানগরের জামিল নগর (জিন্নাহ মোড়) এলাকায় ভাড়া বাসা থেকে প্রতিদিনের ন্যায় সিএনজি অটোরিকশা নিয়ে চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। তারপর রাত পেরিয়ে সকাল হলেও তিনি বাড়ি ফিরে আসেননি।

আরও পড়ুন

এরপর  তার স্ত্রী বারবার মোবাইল ফোনে কল করেন তাকে। কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রী ও পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িসহ আশেপাশে খোঁজাখুজি করেও তার খোঁজ পাননি। খোঁজাখুজির এক পর্যায়ে গত ৭ আগষ্ট সকাল সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মারফতে জানতে পারে যে তাড়াশ উপজেলার বেড়খালী নামক স্থানে ডোবার মধ্যে কচুরীপানা যুক্ত পানিতে তার স্বামীর মৃতদেহ ভেসে আছে।

এই খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং তার স্বামী মিলনের মৃতদেহ দেখে শনাক্ত করেন। পরবর্তীতে তিনি বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসাবে আবুল কাশেম প্রামানিক ও রেজাউল করিম ওরফে সাজুকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

বগুড়ায় সিএনজি অটোরিকশা চালক মিলন হত্যার অভিযোগে ২ জন গ্রেফতার

বগুড়ার সান্তাহারে মারপিটের ৫দিন পর মারা গেল আইয়ুব, মাছ ধরা নিয়ে বিরোধ 

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা, ১১ জনের নামে মামলা

যে কারণে নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বই