সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মুকুন্দগাঁতী আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও গার্লস স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী কাঁচামালের দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।
আরও পড়ুনএ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার কর্মকর্তা(ওসি) তদন্ত জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







