ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৮ পিএম

বগুড়ায় যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা, ১১ জনের নামে মামলা

বগুড়ায় যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা, ১১ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় শামিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে দিয়ে হত্যা করা হয়েছে। শামিম একটি দাফন অনুষ্ঠানে যোগ দিতে বারপুরে এসেছিলেন। তার বাড়ি শিবগঞ্জে।

পুলিশ জানায়, চোর সন্দেহে পিটিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে শামিম চোর নয় বলে তথ্য পাওয়া গেছে। গতকাল ভোরে এ হত্যার ঘটনা ঘটে। এহত্যার অভিযোগে একজন ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত শামিম হোসেন শিবগঞ্জের নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তশেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে নিহতের স্বজনরা গতকাল সকালে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

নিহতের স্বজনরা বলেন, একটি দাফন অনুষ্ঠানে অংশ নিতে শামিম বারপুর এলাকায় এসেছিলেন। সোমবার রাতে এলাকায় হাঁটাহাঁটির সময় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ কয়েকজন তাকে আটক করেন। এরপর রাতভর তাকে মারধর ও নির্যাতন করা হয়।

আরও পড়ুন

স্বজনদের অভিযোগ, নির্যাতনের একপর্যায়ে শামিমের পায়ের রগও কেটে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে একটি ইউনিয়ন পরিষদের ভবনের কাছে পরিত্যক্ত স্থানে ফেলে রাখা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে নিহতের স্বজনেরা ইউনিয়ন পরিষদের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন। নিহতের স্বজনেরা একজন ইউপি সদস্যসহ কয়েকজনকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলীসহ ঊর্ধতন পুরিম কর্মকর্তাগণ। ওসি বলেন,প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত শামিম  চোর নয়। একটি দাফন অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিশিন্দারা ইউনিয়নের বারপুরে এসেছিলেন।

তবে “চোর সন্দেহে শামিমকে  পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজন ইউপি সদস্যসহ ১১  নামে মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত হিসাবে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ওসি বলেন হত্যাকান্ডে  জড়িত আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা, ১১ জনের নামে মামলা

যে কারণে নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বই

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনবয় গ্রেফতার, জড়িত দুই পুলিশ  সদস্য

বগুড়ার আদমদীঘিতে সড়কে ছিনতাইকালে একজন আটক 

যশোরে ২ শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি?