বগুড়ার আদমদীঘিতে সড়কে ছিনতাইকালে একজন আটক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার-আত্রাই সড়কে যানবাহন আটকে ছিনতাই কালে জনতা নওশাদ আলম নাইম (৩০) নামের এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক নওশাদ আলম নাইম আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের লিটন সাখিদারের ছেলে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে সান্তাহার-আত্রাই সড়কে কেল্লাপাড়া গ্রামের পাশে সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাই হওয়া কিছু টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, গত সোমবার দিবাগত রাতে সান্তাহার সিএনজি স্ট্যান্ড থেকে আটক নওশাদ আলম নাইম যাত্রী সেজে অপর যাত্রীদের সাথে একটি সিএনজি ভাড়া করে রানীনগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি কেল্লাপাড়া নামক স্থানে পৌঁছিলে নওশাদ আলম নাইম ছিনতাইকারি ছিনতাইকারি বলে চিৎকার দিলে রাস্তার পাশে আগে থেকেই ওঁৎপেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারি ও যাত্রী বেশে থাকা নওশাদসহ সিএনজির গতিরোধ করে।
আরও পড়ুনএরপর সিএনজি আটকে চালক ও যাত্রীদের মারধর করে টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় সিএনজি চালক ও যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন নওশাদ আলম নাইমকে আটক করলেও অপর ছিনতাইকারিরা পালিয়ে যায়। আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক নওশাদ আলমকে থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় দস্যুতা সংক্রান্ত মামলা করা হয়েছে।
মন্তব্য করুন








