রিয়াল ছাড়তে ভিনিসিয়ুসকে ‘না’ করেছিলেন মরিনহো
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হতেই ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান তারকা, এমন গুঞ্জনও ছড়িয়েছিল বেশ জোরেশোরে। তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি ভিনিসিয়ুস। রিয়ালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর এই সিদ্ধান্তে কোচ মরিনহোর কথারও প্রভাব ছিল বলে জানা গেছে। বেইন স্পোর্টসের প্রতিবেদন।
বিষয়টি এবার নিজেই সামনে এনেছেন মরিনহো। তার দাবি, ভিনিসিয়ুসকে রিয়াল ছাড়তে নিষেধ করেছিলেন তিনি। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সিদ্ধান্ত বদলাতে খুব বেশি বোঝাতে হয়নি। কারণ, রিয়ালের প্রতি ভিনিসিয়ুসের টান আগে থেকেই গভীর। ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়ার অন্যতম কারণ ছিল তার চুক্তির মেয়াদ। রিয়ালের সঙ্গে তখন তার চুক্তি ছিল আর মাত্র এক বছরের। নতুন চুক্তি নিয়েও আলোচনা এগোচ্ছিল না আশানুরূপভাবে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বদলায়। রিয়ালের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে সই করেন ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস।
মরিনহো জানান, ভিনিসিয়ুসের সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছিল। তাকে তিনি বোঝানোর চেষ্টা করেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের মূল্য অনেক সময় ছেড়ে যাওয়ার পরই উপলব্ধি করা যায়। মরিনহোর কথায়, ‘ভিনি, তুমি কোথায় যেতে চাও? তুমি ব্রাজিলে ছিলে, এরপর তোমার ক্যারিয়ারের বড় অংশই রিয়াল মাদ্রিদকে ঘিরে। রিয়াল মাদ্রিদ থেকে চলে গেলে তবেই তুমি বুঝবে, এই ক্লাবের গুরুত্ব আসলে কতটা। তাই তোমার চলে যাওয়া ঠিক হবে না।’
আরও পড়ুনতবে শুধু মরিনহোর পরামর্শই নয়, রিয়ালের নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাও ভিনিসিয়ুসকে থেকে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে বলে মনে করেন কোচ। গত দুই মৌসুমের হতাশা কাটিয়ে দলটি যেভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে, তাতে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ দেখছেন তিনি। মরিনহোর চোখে, দলের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় ভিনিসিয়ুস। তার পরিশ্রম ও উন্নতির মানসিকতায়ও মুগ্ধ কোচ। আর রিয়ালের বর্তমান স্কোয়াডে থাকা একঝাঁক মানসম্পন্ন খেলোয়াড়ের সঙ্গে ভিনিসিয়ুসকে নিয়ে বড় কিছু করার স্বপ্নই দেখছেন মরিনহো।
মন্তব্য করুন

_medium_1787215667.jpg)
_medium_1787211979.jpg)
_medium_1787210976.jpg)
_medium_1787201102.jpg)

_medium_1787138112.jpg)
_medium_1787216509.jpg)
_medium_1787207857.jpg)