আল আহলিকে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক : আল আহলিকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।
হামজা আব্দেল কারিম ও রাফিনিয়া গোল করেন কাতালানদের হয়ে। বিরতির পর ব্যবধান কমান জিজো। ২৯ মিনিটে আল আহলির বিপক্ষে প্রথম গোল পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন আব্দেল কারিম। সাবেক দলের জালে বল পাঠিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড ।
বিরতির আগে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করে বার্সাকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরুতে আল আহলি ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। মিসরের উইঙ্গার জিজোর গোলে ব্যবধান ২-১ করে আল আহলি। তবে হার এড়াতে পারেনি সৌদি আরবের ক্লাবটি। পরবর্তী সময়ে বার্সা পুরো একাদশ বদলে ফেললেও ফ্লিকের দল অবশ্য গোল পায়নি আর।
আরও পড়ুনঅপরদিকে জয়ে লা লিগা শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে মালাগাকে। বদলি নেমে কাং-ইন লি এবং অ্যালেক্স বায়েনা দারুণ দুটি গোলে করে হারান আন্দালুসিয়ার এই দলটিকে। আতলেতিকোর সব খেলোয়াড় ফিট ছিলেন না লা লিগার ম্যাচটির জন্য। কোচ ডিয়েগো সিমিওনে বেছে নিয়েছিলেন সবচেয়ে ফিট খেলোয়াড়দের, তাই জায়গা হয়নি আলভারেসের মতো তারকার।
প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে হাই-প্রেস করার কৌশলে খেলছিল আতলেতিকো। ৭০ মিনিটে কাং-ইন লি এবং ৮৫ মিনিটে অ্যালেক্স বায়েনার দারুণ দুটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
মন্তব্য করুন

_medium_1787210976.jpg)
_medium_1787201102.jpg)

_medium_1787138112.jpg)
_medium_1787131714.jpg)
_medium_1787131361.jpg)
_medium_1787211734.jpg)
_medium_1787211339.jpg)