ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০১:৩০ পিএম

শনিবার অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ

শনিবার অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ডারউইন থেকে ঐতিহাসিক জয় পাওয়ার পর অচেনা শহরে নতুন এক পরীক্ষায় নামতে যাচ্ছে টাইগাররা। শনিবার এই ভেন্যুতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে নামবে তারা। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই ম্যাচ দিয়েই মাঠটি টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার দ্বাদশতম টেস্ট ভেন্যু হবে এই মাঠ। ডারউইনে তাও একুশ বছর পর টেস্ট আয়োজন করা হয়েছিল এবার, তবে ম্যাকাইয়ের এই ভেন্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটে তার চেয়েও যেন বেশি অবহেলিত। এখানে ৩১ বছরের মধ্যে প্রথম শ্রেণির ম্যাচই হয়েছে মাত্র পাঁচটি!

তাই অচেনা কোনো ম্যাচের ভিডিও নিয়ে যে এই ভেন্যুকে পর্যালোচনা করবেন শান্তরা, সেই সুযোগও কম। মূলত অস্ট্রেলিয়ান রুলস ফুটবলই খেলা হয় এই মাঠে। ক্রিকেট বলতে উইমেন্স বিগ ব্যাশের কিছু ম্যাচ রাখা হয় এখানে। সেই ১৯৯৫-৯৬ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে প্রথম লাল বলের ম্যাচ হয়েছিল এখানে। তারপর প্রায় কুড়ি বছর অপেক্ষা করতে হয় ম্যাকাইয়ে পরের প্রথম শ্রেণির ম্যাচটি আয়োজনে। ২০১৫-১৬ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচ হয়েছিল। ২০২৩-২৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে গোলাপি বলের একটি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ‘এ’। আর সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারত আর অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ দেখেছিল ম্যাকাই।

এই মাঠে প্রথম শ্রেণির ম্যাচে যে দুটি সেঞ্চুরি আছে তার দুটিই ম্যাট রেনশের। এই টেস্টে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাট রেনশকেই ডাকা হয়েছে। ম্যাকাইয়ের মাঠে তার খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার নতুন এই টেস্ট ভেন্যু নিয়ে শুধু শান্তরা নন, স্মিথরাও অজানা আতঙ্কে থাকবেন। কেননা এখানে তাদেরও খেলার তেমন অভিজ্ঞতা নেই। তবে ভিডিও না থাকলেও কিছু পরিসংখ্যান নথিভুক্ত আছে। যেমন ৬০ শতাংশ দল টস জিতে এখানে প্রথম ব্যাটিং নিয়েছে এবং ৮০ শতাংশ ম্যাচ তারাই জিতেছে। প্রথম ইনিংসে এখানে গড় রান ২৫৭, পেসাররা এখানে ১২২টি উইকেট দখল করেছেন, স্পিনাররা সেখানে ৫০টি।

আরও পড়ুন

এই মাঠে ১৯৯২ বিশ্বকাপে প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছিল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যেকার সেই ম্যাচ বৃষ্টির কারণে পন্ড হওয়ার আগে দুটি বল খেলা হয়েছিল, বলটি করেছিলেন লঙ্কান পেসার চম্পাকা রামানায়েক আর ব্যাট করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তেত্রিশ বছর পর ২০২৫ সালে ফের ওডিআই হয়েছিল এখানে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে। এমনিতে কুইন্সল্যান্ডের টেস্ট ভেন্যু বলতে অনেকে ব্রিজবেনের গ্যাবাকে মনে করে থাকেন। সেখানকার বাউন্স পিচের আতঙ্কে থাকেন। তবে ম্যাকাইয়ের বাইশ গজ কেমন থাকবে সেটা নিয়ে কৌতূহল দুই দলেরই। তাছাড়া নতুন এই টেস্ট ভেন্যু নিয়ে অস্ট্রেলিয়ানদের মধ্যেও আগ্রহ রয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে মোট ১১টি ঐতিহাসিক ভেন্যু, যা দেশটির প্রধান প্রধান শহরে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ভেন্যু মেলবোর্নের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এবং সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ড অন্যতম।

এরই মধ্যে নাকি এই টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট বিক্রি হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের খবর দশ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের টিকিট এখনও কিছু বাকি আছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ

 রুশ সীমান্তে ন্যাটোর ব্যাপক সামরিক মহড়া

২২ আগস্ট থেকে শুরু হচ্ছে কলেরার টিকা প্রদান কার্যক্রম

ইরানকে সহায়তাকারী দেশকে ভয়াবহ অর্থনৈতিক শাস্তির হুমকি ট্রাম্পের

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে : সেনাপ্রধান

মুক্তিযোদ্ধা কমান্ডের ঘরের দেয়াল ভেঙে বাগানে যাওয়ার রাস্তা তৈরির অভিযোগ