হামলার ঘটনায় বন্ধের পর স্বাভাবিক বগুড়ার সোনাতলায় রেল স্টেশনের কার্যক্রম
সোনাতল (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গত বুধবার একদল দুর্বৃত্ত রেল স্টেশনে হামলা চালায়। এ ঘটনায় স্টেশন মাস্টারসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় প্রথমে স্টেশনটি ক্লোজ ডাউন করলেও আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) তা আবার সচল করেছে রেল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেশনের কাছে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পরে রেল কর্তৃপক্ষের সাথে স্থানীয় অবৈধ দখলদারদের সংঘর্ষ ঘটে। এ ঘটনা স্টেশন মাস্টারসহ ১০জন গুরুতর আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে রেল কর্তৃপক্ষ প্রথমে স্টেশনটি ক্লোজড ডাউন করলেও আজ বৃহস্পতিবার সকালে তা আবার সচল করে দেয়।
আরও পড়ুনসোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য করুন

_medium_1787213624.jpg)
_medium_1787209445.jpg)
_medium_1787208617.jpg)
_medium_1787203312.jpg)


_medium_1787214898.jpg)
_medium_1787214213.jpg)