ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ১০:৪৫ এএম

মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মায়ামি

মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মায়ামি

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টের পরও ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়ার সুবারু পার্কে অনুষ্ঠিত হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই ১১ মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। এরপর ২১ মিনিটে মেসির ক্রস থেকে লুইস সুয়ারেজের হেডে বল পেয়ে ড্যানিয়েল পিন্টার গোল করে মায়ামিকে সমতায় ফেরান। পাঁচ মিনিট পরই মেসির জাদুতে এগিয়ে যায় মায়ামি। বক্সের ভেতর থেকে বাম পায়ের দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ফিলাডেলফিয়ার নেইল পিয়েরে গোল করে ম্যাচে সমতা ফেরান। পরে ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

আরও পড়ুন

 চলতি এমএলএস মৌসুমে ১৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৩ এবং অ্যাসিস্ট ৯টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মায়ামি

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

৮টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা

বিপদ থেকে ঘুরে দক্ষিণ আফ্রিকায় হার বাঁচাল বাংলাদেশ