ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০২:০৯ এএম

বিপদ থেকে ঘুরে দক্ষিণ আফ্রিকায় হার বাঁচাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত, বিপদ থেকে ঘুরে দক্ষিণ আফ্রিকায় হার বাঁচাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসানের দৃঢ় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত চার দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ।

পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাট করে মোদেরি লিথেকো ও মিচেল ভ্যান বুয়েনের জোড়া শতকে ৫ উইকেটে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন। ১৬ ওভারে ৭৬ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।

জবাবে মাত্র ২৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মাহিদুল ইসলাম। ইফতেখার হোসেন করেন ৫০ রান। ফলে প্রথম ইনিংসে ২৮০ রানের লিড পায় স্বাগতিকরা।

ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৪ উইকেটে ১৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। এবারও ৩ উইকেট নেন ইকবাল হোসেন। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪১০ রান।

আরও পড়ুন

লক্ষ্য তাড়ায় মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মাহিদুল ও আমিনুল ইসলাম ষষ্ঠ উইকেটে ২০৫ বলে ১০৫ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। আমিনুল ১৪৭ বলে ৭৪ রান করে আউট হন।

এরপর নাঈম হাসানকে সঙ্গে নিয়ে শেষ দিনের বাকি সময় পার করে দেন মাহিদুল। মাহিদুল ২০৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন, আর নাঈম ৭৯ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদ থেকে ঘুরে দক্ষিণ আফ্রিকায় হার বাঁচাল বাংলাদেশ

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি: রিজভী

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

৫০তম বিসিএসে নকল ও শৃঙ্খলাভঙ্গ, ৭ জনের প্রার্থিতা বাতিল