চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনে আবারও বাইকারদের লম্বা লাইন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে আবারও শুরু হয়েছে তেল সংকট। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তেল সংকটের গুঞ্জনে ফিলিং স্টেশনগুলোতে লাইন ধরতে শুরু করেন বাইকার ও অনান্য গাড়ির চালকরা।
দীর্ঘ লাইনে আগের সেই একই চিত্র দেখা যায় পাম্পগুলোতে। এসময় জেলা শহরের ৬টি ফিলিং স্টেশন ঘুরে মাত্র ২টি ফিলিং স্টেশনকে তেল দিতে দেখা যায়। অন্য চারটি স্টেশনে তেল দেয়া হচ্ছিল না। তবে সকল স্টেশন খোলা ছিল। কোন নোটিশও টাঙানো হয় নি।
আরও পড়ুনএ অবস্থায় গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজাহারুল ইসলাম এক ফেসবুক পোষ্টে জেলা বা শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট নাই বলে জানান। তিনি তেলের সরবরাহ নিয়ে কোন গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানান।
মন্তব্য করুন








