ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৮:২১ পিএম

প্রচারে আসছে তাদের ‘কর্মফল’

 জীবন থেকে নেয়া গল্পে নাটক নির্মাণে এরইমধ্যে নিজের মেধার পরিচয় দিয়েছেন এই সময়ের গুনী নির্মাতা মুহিন খান। তার নির্মিত বহু নাটক বিগত দুই/তিন বছরে বেশ আলোচনায় এসেছে। জীবন্ত কিংবদন্তী শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের শিল্পীরাও এখন তার নাটকে অভিনয়ের জন্য অপেক্ষায় থাকেন।

তবে মুহিন খান তার গল্পের জন্য যাকে প্রয়োজন তাকে নিয়েই নাটক নির্মাণ করে থাকেন। এরইমধ্যে মুহিন খান নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহিন খান নিজেই। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শূটিং বাড়িতে টানা কয়েকদিনের শুটিং শেষে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহি।

আরও পড়ুন

দিলারা জামান বলেন,‘ পারিবারিক গল্প নিয়ে নাটক নির্মাণের সময়টা আবার ফিরে এসেছে। যে কারণে এখন আগের চেয়ে বেশি কাজে ব্যস্ত থাকতে হয়। ভালো ভালো গল্পেই নাটক নির্মিত হচ্ছে। মুহিনের পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। মুহিন গল্প লিখে সুন্দর। নির্দেশনার কাজটাও ভীষণ যত্ন নিয়ে করে। যে কারণে তার নাটকে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। কর্মফল নাটকের মূল ম্যাসেজই হলো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটা সবার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। নাটকে সবাই খুব আন্তরিকতা নিয়ে অভিনয় করেছে। সত্যি বলতে কী প্রত্যেক চরিত্রে অভিনয় করা শিল্পীরা যখন নিজের চরিত্রটিতে অভিনয়ের ক্ষেত্রে ভীষণ মনোযোগ দেয় তখন পুরো কাজটিই আসলে অনেক ভালো হয়। কর্মফল নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

মুহিন খান বলেন,‘ সিনিয়র শিল্পী থেকে এই সময়ের শিল্পীরা কর্মফলে অভিনয় করেছেন। চরিত্রের প্রযোজনে যাকে যাকে এই নাটকে নেয়া প্রয়োজন তাকেই নিয়েছি। ইরফান সাজ্জাদ ভাই আমার নির্দেশনায় প্রথম কাজ করলেন, তিনি তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এছাড়া বড় দা মিঠু ভাই, মিঠু আপা, হাসান ভাই, দীপা আপা, মাহি সবাই যার যার চরিত্রে এক কথায় অসাধারন অভিনয় করেছেন। আমি আমার এই নাটকটি নিয়ে খুব আশাবাদী। নাটকটি শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচারে আসছে তাদের ‘কর্মফল’

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ কারবারির জেল-জরিমানা

রংপুরে ছয় থানায় আরপিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়- রাইসা